চিকেন গ্লাসির রেসিপি

MEn || সাধারণ খাবার সাধারণ ভাবে রান্না করতে পারে সবাই। কিন্তু উৎসবের আমেজে বাড়ির সবার জন্য বা অতিথি আপ্যায়ন করতে গেলেই দেখা দেয় নানা সমস্যা। ভিন্ন আয়োজনে মজার সব খাবার মানেই মনের মাঝে দুরুদুরু। কোনো ধরনের উৎকণ্ঠা ছাড়াই সাহস নিয়ে আজ রান্না করে নিন চিকেন গ্লাসি। মজার এই খাবার খেয়ে জিহ্বার সঙ্গে জুড়াবে সবার মন। বাড়তি পাওনা হিসেবে থাকবে সবার অনেক অনেক প্রশংসা। তা হলে আসুন এক নজর দেখে নেয়া যাক চিকেন গ্লাসির সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস বড় টুকরো ১ কেজি, পিঁয়াজ কিউব করে কাটা ৩০০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবির চামচ, টমেটো কিউব ২ কাপ, মরিচ গুঁড়া ২ চা চাম, সামান্য চিনি, তেল ও পানি পরিমাণ মতো।
রান্নার নিয়মাবলী
কড়াইয়ে তেল গরম করে পিঁয়াজ কিছুক্ষণ ভেজে আদা, রসুন, টমেটো, মরিচ গুঁড়া, চিনি, মসলা দিয়ে নাড়তে থাকুন। হালকা বাদামী হলে আধা কাপ পানি দিয়ে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে আসলে মুরগীর মাংস দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, মাংসের মাঝে দুইটা করে হালকা চির দিতে হবে, যাতে মসলা ভালো করে ঢোকে। এবার পরিমাণ মতো পানি
দিয়ে ঢেকে দিতে হবে। মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে। ঝোল একদমই শুকিয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেষণ করুন।

Comments