লেবুর শরবতের কয়েকটি গুণাবলী


MEn || প্রচন্ড গরতে অতিষ্ঠ হয়ে প্রাণটাকে একটু শীতল করতে সকলেই খোঁজেন ঠান্ডা কোনো পানীয়। কিন্তু ঠান্ডা পানীয়ের নামে আমরা যেসব জিনিস খাই তার বেশিরভাগই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এইসকল পানীয়তে থাকে মারাত্মক প্রিজারভেটিভ এবং কার্বনডাইঅক্সাইড। কিন্তু এই সকল ক্ষতিকারক পানীয়র থেকে প্রাকৃতিক সহজলভ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধি লেবুর শরবতের চেয়ে ভালো আর কোনো কিছুই হতে পারে না।
গ্রীষ্মের তীব্র রোদে এক গ্লাস লেবুর শরবত ছাড়া আর কোনো কিছুই মনে হয় প্রাণে এতোটা প্রশান্তি এনে দিতে পারে না। শুধু তাই নয় লেবুর শরবতে রয়েছে আমাদের দেহকে মারাত্মক কিছু রোগের হাত থেকে রক্ষা করার অসাধারণ ক্ষমতা। তবে লেবুর শরবতে যতোটা সম্ভব চিনি কম ব্যবহার করুন অথবা চিনি ব্যবহার করা থেকে বিরত থাকুন। লেবুর শরবত শুধু গরমের তাপ থেকে স্বস্তি নয় বরং আরও অনেক উপকার করে থাকে যা আমাদের অনেকেরই অজানা।
হৃদপিন্ডের সুস্থতায় লেবুর শরবত : লেবুর শরবত মেদ কমাতে সাহায্য করে। দেহের ফ্যাট দূর করতে সাহায্যকারী সকল খাবারের মধ্যে লেবু অন্যতম। দেহের মেদ ঝরতে সাহায্য করে লেবু। প্রতিদিন
সকালে ১ গ্লাস লেবুর শরবত খেলে দেহের শিরা উপশিরায় জমে থাকা মেদ দূর হয়। তাই আমরা কার্ডিওভ্যাস্কুলার সমস্যা থেকে রক্ষা পাই। এবং আমাদের হৃদপিন্ডও সুস্থ থাকে।
ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে লেবুর শরবত : কম ক্যালরির লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতিদিন অন্তত ১ গ্লাস লেবুর শরবত খেলে দেহে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। এতে করে ভিটামিন সি এর অভাবজনিত রোগ থেকে আমরা মুক্ত থাকবো।
ক্যান্সার প্রতিরোধে লেবুর শরবত : লেবুর শরবত ক্যান্সার কোষ ধ্বংস করে। এটি প্রায় ১২ ধরনের ক্যান্সার সারায়। যার মধ্যে রয়েছে কোলন, ব্রেস্ট, প্রোটেস্ট, ফুসফুসের ক্যান্সার। লেবু অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সম্পন্ন যা ক্যান্সার চিকিৎসায় ক্যামোথেরাপির সময় ব্যবহৃত ঔধষ ‘এডরিয়ামাইসিন’ এর থেকেও প্রায় ১০ হাজার গুণ বেশি শক্তিশালী।তাই ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে প্রতিদিন ১ গ্লাস লেবুর শরবত খান।
কিডনিতে পাথর জমতে বাঁধা দেয় লেবুর শরবত : সম্প্রতি এক গবেষণা হতে জানা গেছে কমলা, লেবু ও টক জাতীয় ফলের রস কিডনিতে পাথর জমতে বাধা দেয়। তাই প্রতিদিন সকালে ১ গ্লাস লেবুর শরবত পান করুন। এতে কিডনি পরিষ্কার থাকবে। এটাতো গেল লেবুর শরবতে কথা এবার আসা যাক লেবুর গুনাগুন নিয়ে লেবু যে শুধু শরবত খেতেই কাজে লাগে তা নয় কিন্তু।
সুন্দর ত্বকের জন্য : ত্বকের ক্ষত পূরণে লেবু ভারি কার্যকর। লেবু ত্বকে কোলাজেনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ত্বক উজ্জ্বল হয় আরও। ত্বকের পোড়া ভাব যেমন দূর করতে পারে লেবু, তেমনি চোখের চারপাশের কালো দাগও মিলিয়ে দিতে পারে।
কোলেস্টেরলের মাত্রা কমায় : রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবুর রস। এটি শরীরের উপকারী কোলেস্টেরলের মাত্রা যেমন বাড়িয়ে দেয়, তেমনি ক্ষতিকর কোলেস্টেরল রাখে নিয়ন্ত্রণে।
গলার সংক্রমণ রোধে : লেবুর রসে আছে ব্যাকটেরিয়া প্রতিরোধী এক অনন্য বৈশিষ্ট্য, যার ফলে গলাব্যথা, মুখের ঘা আর টনসিলের সংক্রমণ রোধে সাহায্য করে লেবু। শুধু তাই নয় উচ্চ রক্তচাপ কমাতেও লেবুর রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত লেবু খান আর সুস্থ থাকুন প্রতিদিন।

Comments